যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়



*  ১৫-১১-২০২৬ তারিখ , রবিবার নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হবে। * 
প্রধান শিক্ষকের বাণী

মোঃ মফিজুর রহমান

 আমাদের লক্ষ্য যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ, আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদ, আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশে নিজেকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।

 


আরও পড়ুন

সভাপতির বাণী

আশফাকুর রহমান মিলন

শিক্ষা জাতির মেরুদণ্ড এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার। যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আমি বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষকমণ্ডলী, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের প্রত্যাশা, যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে। এ জন্য প্রয়োজন নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন, জবাবদিহিতা এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক—এই প্রত্যাশা রইল।
সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সভাপতি

আহবায়ক কমিটি
যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়


আরও পড়ুন

শিক্ষার্থীদের ওভারভিউ

১৯১

মোট শিক্ষার্থীর

০

উপস্থিত শিক্ষার্থীর

১৯১

অনুপস্থিত শিক্ষার্থীর

০

ছুটি শিক্ষার্থীর

শিক্ষক/শিক্ষিকাদের ওভারভিউ

১৪

মোট শিক্ষক

০

উপস্থিত শিক্ষক

১৪

অনুপস্থিত শিক্ষক

০

ছুটি শিক্ষক

যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ওয়েবসাইটে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

শিক্ষা, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের সৃজনশীলতা, মেধা, মননশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করা এবং যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।

এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা বিদ্যালয়ের ইতিহাস, পরিচিতি, শিক্ষা কার্যক্রম, ফলাফল, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি এবং সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। একই সঙ্গে বিদ্যালয় ও সংশ্লিষ্ট সকলের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের একটি কার্যকর মাধ্যম হিসেবে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

আমরা বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মান ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

আমাদের এই পথচলায় আপনাদের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

আসুন, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোয় একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করি।

যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।


আরও পড়ুন

গুরুত্বপূর্ণ লিঙ্ক
জরুরী হটলাইন

ভিডিও গ্যালারী


আরও দেখুন


ছবি গ্যালারী


আরও দেখুন